গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোনের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন (৩৯) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। মৃত আসাদুজ্জামান টিটোন হরিপুর গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঢাকায় স্পেশাল ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুমূর্ষ অবস্থায় স্বজনরা দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184322