সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা নিহত ২
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।
যমুনা সেতু পশ্চিম থানার এসআই প্রণয় প্রামাণিক জানান, দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করে মেরামত করা হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাক মেরামত কাজে জড়িত দু’জন গুরুতর আহত হন।
এলাকাবাসী তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আলিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184319