গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ আবু বক্কর আটক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার আসমতপুর সোনারপাড়া রাঙ্গামাটি বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেন।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184316