বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল রোড এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান নিলু, প্রভাষক আব্দুল মান্নান, মনিরুজ্জামান মনির, আব্দুল হালিমসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184298