বিএনপি নেতা এড. শাহিন হত্যা মামলা : বগুড়ায় বিচারক মনিরুজ্জামানকে পদায়ন না করার আহবান
শহর প্রতিনিধি : ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন এমন আশংকায় আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বগুড়া সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এ্যাডভোকেট মরহুম মহাবুব আলম শাহীনের স্ত্রী মোছাঃ আকতার জাহান শিল্পী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এ্যাডভোকেট শাহিনকে নির্মমভাবে ২০১৯ সালে মহানগরের উপশহর এলাকায় খুন করা হয়। ১৪ জন কে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হলে প্রধান আসামী আওয়ামী লীগ নেতা, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর,সন্ত্রাসী আমিনুর ইসলামকে গ্রেফতার করা হয় । বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। মামলাটির ২৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষ হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষিত হবে।
তিনি অভিযোগ করে আরও জানান, হত্যা মামলাটির একমাত্র এই প্রধান আসামী ছাড়া বাকীরা জামিনে রয়েছে এবং ৫জন আসামী এখনও পলাতক। এরই মধ্যে মামলাটির প্রধান আসামী আমিনুরের ঘনিষ্ঠ ও সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর তৎকালীন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান কে বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই বিচারকের বিরুদ্ধে আমিনুর ও তার সহযোগীদের বন্ধুত্ব,সখ্যতা রয়েছে বলেও তিনি জানান। বিচারক হয়েও সেসময়ে আাসামী আমিনুরের বাগান বাড়িতে এবং পুকুরে বিলাস ভ্রমণে যেতেন বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও সরকারি অনুষ্ঠানেও এই বিচারক আমিনুরকে সাথে নিয়ে গেছেন আকতার জাহান শিল্পী আরও জানান, জীবননাশের হুমকি-ধামকি নিয়ে তিনি ও তার পরিবার দিনাতিপাত করছেন। স্বামী হত্যার মামলাটি বর্তমানে জেলা আদালতে বিচারাধীন থাকায় জেলা ও দায়রা জজের নিয়োগে তিনি সুবিচার, সন্তান ও নিজের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করেছেন।
মরহুম শাহিনের স্ত্রী শিল্পী সংবাদ সম্মেলনে সর্বোপরি দাবি করেন, জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন জেলে থাকা তার স্বামী হত্যা মামলার প্রধান আাসমী সাবেক আওয়ামী লীগের নেতা ও সন্ত্রাসী আমিনুরের ঘনিষ্ঠ জন বিচারক মোঃ মনিরুজ্জামান কে বগুড়া জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ না দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মরহুম বিএনপি নেতা শাহিনের দুই ছেলে রাফসান আল সাবাহ সিয়াম, সাফওয়ান আল সাবাহ সাইম, মেয়ে আকতার জাহান শিল্পী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নেহার সুলতানা তিথিসহ ১৫ নং ওয়ার্ডের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184294