অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার : জিএম সিরাজ এমপি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলব। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকব।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার ধুনট উপজেলায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে দিনরাত নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে নানা কর্মসূচি প্রথম দিন থেকেই বাস্তবায়ন করা হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির য্গ্মু সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, বিসিরি পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা ও পৌর ওলামাদলের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184293