চেলসিকে ৩ গোল দিলো ব্রেন্টফোর্ড

চেলসিকে ৩ গোল দিলো ব্রেন্টফোর্ড

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন ইগর থিয়াগো। তার গোলসহ তিনটি গোল দিয়েছেন ব্রেন্টফোর্ড চেলসির জালে। ৩-০ গোলের জয়ে মৌসুমে অপরাজিত ক্লাবটি।

প্রথমার্ধে অবশ্য কোনো গোলই হয়নি ম্যাচে। ৬১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন জেইডন অ্যান্থনি। গোলমুখে অরক্ষিত অবস্থায় ছিলেন তিনি। কর্নার থেকে আসা বল প্রথমে হেড করে অ্যান্থনির কাছে পাঠান জ্যানিক শুস্টার। পরে অনায়াসেই সেটি হেড করে দলকে এগিয়ে নেন অ্যান্থনি। ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা চালায় চেলসি। কিন্তু ম্যাচের শেষ দিকে ৮৩। মিনিটে প্রতি-আক্রমণে আবারও বিপদে পড়ে পশ্চিম লন্ডনের দলটি। কেভিন শাদে একেবারে ফাঁকায় বল পেয়ে গোলের দিকে এগিয়ে যান। তার দুর্বল শট গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ঠেকিয়ে দিলেও ফিরতি বল ফাঁকা জালে পাঠান ইগর থিয়াগো। এটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে তার প্রথম গোল।

যোগ অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় ফাবিও কারভালিও তৃতীয় গোলটি করে ব্রেন্টফোর্ডের জয় নিশ্চিত করেন। এই জয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড।

অন্যদিকে, লিগে টানা তিন ম্যাচে জয়হীন চেলসি। এর মধ্যে দুটি ম্যাচেই হারতে হয়েছে তাদের। কোচ জাবি আলোনসোর অধীনে এই প্রথম কোনো লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো ‘ব্লুজ’রা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184234