বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় তিন নারীসহ গ্রেফতার ১৪

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় তিন নারীসহ গ্রেফতার ১৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানার পুলিশ চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি তিন নারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বড়টিকা পোওতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, ও সান্তাহার হলুদঘর এলাকার আসতুল সরদারের ছেলে আলম হোসেন, বড়আখিড়া দীঘির পাড়ের সাখাওয়াতের ছেলে মানিক হোসেন, মুরইল বাজারের লয়েজ উদ্দিনের ছেলে নাইম মন্ডল ও আকরাম হোসেনের ছেলে রুবেল হোসেন, তেতুঁলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহিম ফকির, ইয়ার্ড কলোনীর নান্টু মিয়ার ছেলে মিলন হোসেন, কোমল দোগাছির স্বপন প্রামানিকের স্ত্রী সেবেকা খাতুন,বড় আখিড়ার সাগরের স্ত্রী কুলসুম বেগম, ভেবড়ার জামাল হোসেনের ছেলে মাসুদ রানা, শিবপুর গ্রামের বাবলু প্রামানিক বুলুর ছেলে নান্নু প্রামানিক, বনতইর গ্রামের বজেন্দ্র নাথের ছেলে মন্টু চন্দ্র সরকার, কুন্দগ্রাম বনিয়াগাড়ি গ্রামের ছিদ্দিক শেখের স্ত্রী সাইমা বিবি, আদমদীঘির জামাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন।

পুলিশ জানায়, আদমদীঘি উপজলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সান্তাহার ব্যাটারি চালিত অটোভ্যান চালকের নিকট চাঁদা দাবি ও মারধরসহ বিভিন্ন মামলায় তিন নারীসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184179