বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার শতাধিক ফলদ গাছ কাটার  অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার শতাধিক ফলদ গাছ কাটার  অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাসার শতাধিক ফলদ গাছ রাতের আধারে কেটে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে উপজেলার আটমূল ইউনিয়নের সাদুরিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার মাঠে গত ৩ মাস পূর্বে লাগানো আম, কাঁঠাল, ডাব, লিচু, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাদ্রাসা মাঠে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতায় ফলদ গাছ রোপন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতের আধারে কিছু দুর্বৃত্ত  মাদ্রাসার প্রাচীর টপকে এসে শতাধিক গাছ কেটে নষ্ট করে ফেলে। এব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ রেজাউল করিম বলেন অনেক যত্ন সহকারে মাদ্রাসা মাঠে ফলজ গাছগুলো রোপণ করা হয়েছিলো।

কে বা কারা রাতের আধারে গাছগুলো কেটে নষ্ট করে ফেলেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184171