দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে মানহা জান্নাত শোভা(১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আজমপুর হাতভাংগি গ্রামে। শিশু মানহা ওই গ্রামের মুকারাম হোসেনের মেয়ে।

নবাবগঞ্জ থানার এস.আই (উপ-পরিদর্শক) সাহারুল ইসলাম জানান, শিশু মানহা সকাল ১০ টায় প্রতিবেশী কয়েকজন শিশু খেলতে যাওয়ার সময় তাদের পেছনে  চলে যায়। একপর্যায়ে সে পা পিছলে একটি ডোবার পানিতে পড়ে যায়।

পরে তার জেঠাতো ভাই তাকে পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184158