তেলাপিয়া ১৫০,নাগালের বাহিরে পাঙ্গাসও
বর্তমানে বাজারে ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিমের দাম ১৫০ টাকা। সাদা রঙের ডিম হলে দাম ১০ টাকা কমে পাওয়া যায়।
মাস দেড়েক আগেও এ দামেই ডিম বিক্রি হয়েছে। গতকাল প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০-৩৬০ টাকায়। আর হাইব্রিড তথা কালারবার্ড সোনালি মুরগির কেজি ৩০০-৩৩০ টাকা। এই মুরগির দামও গত এক-দুই সপ্তাহে কমেনি।
সাধারণত সরবরাহের ওপর নির্ভর করে সপ্তাহ-মাসের ব্যবধানে মুরগির দাম ওঠানামা করে। কিন্তু এবার প্রায় দেড় মাস ধরে ব্রয়লার মুরগির দাম একই জায়গায় রয়েছে। বিক্রেতারা জানান, গত পাঁচ-ছয় মাসের মধ্যে বন্যা, অতিবৃষ্টি ও গরমে অনেক খামারে ডিম পাড়া ও ব্রয়লার মুরগির সংখ্যা কমেছে। এতে সার্বিকভাবে সরবরাহে ঘাটতি থাকায় ডিম-মুরগির দাম কমছে না।
বাজার ঘুরে দেখা গেছে, রুই, তেলাপিয়া, পাঙাশ, পাবদা প্রভৃতি মাছের দামও অনেকটা উচ্চ মূল্যে স্থির রয়েছে। গতকাল আড়াই-তিন কেজি ওজনের প্রতি কেজি রুই মাছ ৪০০-৪২০ টাকা ও কাতলা ৪২০-৪৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এ ছাড়া আকারভেদে প্রতি কেজি চাষের পাঙাশ ২৫০-৩০০ টাকায়, তেলাপিয়া মাছ ২৫০-২৮০ টাকা এবং পাবদা ৪০০-৪৫০ টাকায় বিক্রি হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184112