ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্কঃ  ছোটপর্দার পরিচিত অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি সংক্ষিপ্ত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিনোদনপ্রেমীদের মাঝে তীব্র বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। মাত্র ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে একজন নারীর সঙ্গে তার কথোপকথন এবং বিশেষ কিছু ভঙ্গিমা দৃশ্যমান হওয়ার দাবি করা হচ্ছে। ক্লিপটি বিভিন্ন অনলাইন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই প্ল্যাটফর্মগুলোতে নানামুখী সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। নেটিজেনদের একাংশ ভিডিওটির নৈতিক দিক নিয়ে যেমন প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি অন্য অনেকেই এর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে বর্তমান প্রযুক্তির যুগে ক্লিপটি আদৌ বাস্তবিক কোনো ঘটনার নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির সহায়তায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184085