কুড়িগ্রামের রাজারহাটে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদের অদূরে আরকে সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতের নাম জামিউল ইসলাম জিহাদ (২৫)। সে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চামড়াগোলা এলাকায়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নাশকতার মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটির সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183993