বগুড়ায় সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা ও লুটের মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় সৌদি প্রবাসীর বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীকে হত্যা করে টাকা ও সোনার গহনাসহ সাড়ে ১৭ লক্ষাধিক টাকার মলামাল লুটের মামলার হাজতি আসামি মান্নানের (৫০) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
হাজতি ওই আসামি দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মিমন্ডপ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ, সৌদি প্রবাসী শাজাহান আলীর দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামের বাড়িতে গত ৮ জুলাই রাতে প্রবেশ করে প্রথমে তার বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিনকে (৭০) শ্বাসরোধে হত্যা করে এবং পরে সৌদি ওই প্রবাসীর স্ত্রী রিভাকে (৩৫) একই কায়দায় হত্যা করা হয়।
দুর্বৃত্তরা শ্বশুর আফতাব উদ্দিন এবং পুত্রবধূ রিভাকে হত্যার পর সোনার গ্রহনা ও টাকাসহ ১৭ লাখ ৫৬ হাজার ২শ’ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে নিহত আফতাব উদ্দিনের মেয়ে তাহমিনা বিবি বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই হত্যা মামলা দয়ের করেন।
আসামি মান্নানের বিরুদ্ধে চুরি, মাদকদ্রব্য ও জুয়া আইনের মামলাসহ ৮টি মামলার কথা আসামির চালানে উল্লেখ করেছে পুলিশ। মামলটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মো আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এম এ সাত্তার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183971