খুলনায় ২২ মামলার আসামি ‘মারুয়া সাদ্দাম’ গ্রেপ্তার

খুলনায় ২২ মামলার আসামি ‘মারুয়া সাদ্দাম’ গ্রেপ্তার

খুলনা মহানগরীর পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও ২২ মামলার আসামি সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর)  তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুয়া সাদ্দাম নগরীর নয়াবাটি এলাকার মো. সেলিমের ছেলে।

নগরীর খালিপুর থানার ওসি শাহাজাহান আহমেদ বলেন, মারুয়া সাদ্দাম নগরীর নয়াবাটি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দস্যুতা, মারামারি ও নাশকতাসহ ২২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমরা তাকে খুঁজছিলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মারুয়া সাদ্দামকে নগরীর ময়লাপোতা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধাবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183938