রাজশাহীতে দেড়মাসে সাপের কামড়ে মারা গেছেন ৪ জন, আক্রান্ত ৩৯২

রাজশাহীতে দেড়মাসে সাপের কামড়ে মারা গেছেন ৪ জন, আক্রান্ত ৩৯২

রাজশাহী প্রতিনিধি : সম্প্রতি পদ্মার পানি বৃদ্ধি ছাড়াও খাল-বিলে বৃষ্টির পানি জমেছে। ফলে সাপের আবাস্থল নষ্ট হয়েছে। এতে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে এসে কোনো কোনো ক্ষেত্রে সাপ মারা পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে সাপের কামড়ে মানুষ মারা পড়ছে।

সিভিল সার্জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, গত দেড়মাসে রাজশাহী সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ৩৯২ জন ও মারা গেছেন ৪ জন। এদিকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি মাথায় রেখে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনাম রাখার কথা জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন।

বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। হাসপাতালটিতে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য আলাদা বিশেষায়িত ‘স্ন্নেকবাইট ওয়ার্ড’ করা হয়েছে। সেই ওয়ার্ডে শুধুমাত্র সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়। প্রতিদিনই চিকিৎসা নেয় রাজশাহী বিভাগ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার বাসিন্দারা।

রাজশাহী সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনাম রয়েছে। সাপের কামড়ে আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম পাচ্ছেন। জেলার মধ্যে সবচেয়ে বেশি সাপের কামড়ে আক্রান্ত হয় গোদাগাড়ী, বাঘা, বাগমারা উপজেলায়। সেই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183856