নওগাঁ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

নওগাঁ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : প্রতিদিনের মতো সকালেও অটোরিকশা নিয়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন মোল্লা (৪৫)। ঘরে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটির প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সফিজ উদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

জানা যায়, বাড়ির একটি ঘরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বিদ্যুতায়িত হন। শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে সফিজ উদ্দিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183847