বগুড়ায় পিটিআই উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত
বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট পিটিআই আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর- ২৬ সেশনের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পিটিআই সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উপকরণ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন। প্রধান অতিথি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনারা জাতির মেধা ও মনন গড়ার কারিগর।
আপনাদের নিষ্ঠার ওপরই নির্ভর করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। শ্রেণিকক্ষে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দান নয়, শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিশু শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যহত থাকবে। তিনি আলোকিত ও বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183832