হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় মাজারে অবস্থান করে হযরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন।
পরে সেখান থেকে তিনি হযরত শাহপরান (রহ) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারে সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ রাষ্ট্রপতি। এরপর তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।
বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।অনলাইন ক্যালকুলেটর ব্যবহার
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183763