সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে : হুইপ রফিকুল ইসলাম খান

সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে : হুইপ রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সংসদের বিরোধী দলীয় হুইপ ও স্থানীয় এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে সরকারি মূল্যের অতিরিক্ত দাম নেয়া যাবে না। সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সার নিয়ে কৃষক যেন হয়রানির শিকার না হয়। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ব্যাপারের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। দেশে প্রয়োজনীয় সার রয়েছে। সার নিয়ে যেন কোন অপপ্রচার ও দুর্নীতি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকতে হবে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন সভাকক্ষে আয়োজিত মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রিপন হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183735