লংমার্চ সফল করতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যর প্রস্তুতি সভা
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে ১১ দলীয় ঐক্য বগুড়া জেলা ও মহানগরী শাখা। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে লংমার্চ বাস্তবায়ন কমিটি বগুড়া জেলা ও মহানগরীর সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (বিপু) এনসিপি নেতা আব্দুস সবুর সুমন, মাইনুল ইসলাম, এড. মুহা: ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি বগুড়া জেলা সভাপতি মো: মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সহ সেক্রেটারী মাওলানা তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবুল হাসান ফারুকী, জাতীয় ছাত্রশক্তি আহবায়ক এ এম জেড শাহরিয়ার তুহিন, এ.বি পার্টি বগুড়া জেলা শাখার আহবায়ক গোলাম রহমান রয়েল প্রমুখ।
সভায় জানান হয় বগুড়ার মাটিডালী বিমান মোড়ে ১৯ সেপ্টেবর বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর আমির মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী ড: কর্ণেল (অবঃ ) অলি আহমেদ বীরবিক্রম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183729