দুই সিনেমার কাজ শেষ করলেন এলিনা শাম্মী
অভি মঈনুদ্দীন ঃ এলিনা শাম্মী, একটা সময় উপস্থাপনায় যেমন ব্যস্ত ছিলেন ঠিক তেমনি একজন নাট্যকার হিসেবেও বহু নাটক রচনা করেছেন। তার রচিত বহু নাটক দর্শক নন্দিতও হয়েছে। কিন্তু একটা সময় এসে নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই ব্যস্ত করে তুললেন। যে কারণে এলিনা শাম্মী এখন আর নেই উপস্থাপনায়, নেই নাটক রচনাতেও। তবে অভিনয়েই বেশ ভালো আছেন তিনি। ভালো ভালো গল্পের নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি বেশকিছু ভালো ভালো গল্পের সিনেমাতেও অভিনয় করেছেন।
যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে ‘প্রিয়তমা’,‘ গন্তব্য’,‘ ছায়াবৃক্ষ’,‘ মধ্যবিত্ত’, ‘জলরং’ ,‘ কসাই’,‘ বিউটি সার্কাস’, ‘রেডিও’, ‘লোকাল’ ইত্যাদি। এলিনা শাম্মী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে মিজানুর রহমান লাবুর ‘আতরবিবি লেন’। এরইমধ্যে শাম্মী সশেষ করেছেন দুটি সিনেমার ডাবিং-এর কাজ। একটি জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ অন্যটি নাজিরি সাগরের ‘দুঃসাহস’। দুটি সিনেমাতেই তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রায়হান রাফির ওয়েবফিল্ম ‘জানোয়ার’-এ অভিনয় করে একজন অভিনেত্রী হিসেবে তিনি প্রথম আলোচনায় আসেন। নির্মাতা তপু খানের কাছেই তার নাটক রচনা শেখা। ‘অ’এর গল্পের ২২-২৩ টি স্ক্রিপ্ট তার লেখা যা বেশ আলোচনায় এসেছিলো। শাম্মী একটা সময় একটি ইংলিশ মিডিয়াম স্কুলেও তিন বছর শিক্ষকতা করেছেন। তিন বছরই তিনি সেরা শিক্ষিকা হিসেবে সম্মাননাও পেয়েছেন। যা তার জীবনের অনেক বড় প্রাপ্তি হিসেবেও বিবেচনা করেন।
শাম্মী বলেন,‘ এখনতো আসলে আমি একজন পেশাদার অভিনেত্রী। কিছুদিন আগে আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি। এখন কিছুটা সুস্থ। এরইমধ্যে কিছুদিন আগে আমি দুটি সিনেমার ডাবিং-এর কাজ শেষ করেছি। সিনেমা দুটি নিয়ে আমি আশাবাদী।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183720