বগুড়ায় ১৬৮ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ায় ১৬৮ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল রোববার রাত পোনে ১১ টার দিকে সদরের সোনারপাড়া চিংগাসপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলো চিংগাসপুর এলাকার মোজাহার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মুকুল হোসেনের ছেলে  শামীম মিয়া (২৩)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183709