প্রথমবারের মত ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্লায়েন্টদের নিয়ে প্রথমবারের মত ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করেছে। এই আয়োজনে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি একত্রিত হন। তারা বাংলাদেশের ক্রমবর্ধমান মূলধন বাজার, নীতিনির্ধারকদের ভূমিকা, বাজার স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ নিয়ে মতবিনিময় করেন।
ফোরামে আলোচকরা বলেন, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাওয়াতে পারা বাজার গঠন, প্রযুক্তির কৌশলগত ব্যবহার এবং টেকসই অর্থায়নকে কাজে লাগিয়ে বাংলাদেশ শুধু বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলা নয় বরং নতুন সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারবে। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, শক্তিশালী বাজার অবকাঠামো, নীতিমালার পরিষ্কার দিকনির্দেশনা এবং সকল পক্ষের সক্রিয় সহযোগিতাই বাংলাদেশের অবস্থানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মধ্যে আরও দৃঢ় করতে সহায়তা করবে।
ফোরামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান, মাসুদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর, মো. সরোয়ার হোসেন। তাদের উপস্থিতি প্রমাণ করে যে, একটি শক্তিশালী, দ্রুত পরিবর্তনে সক্ষম এবং ভবিষ্যত-প্রস্তুত আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থা ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা কতটা গুরুত্বপূর্ণ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও এনামুল হক বলেন, “বাংলাদেশের মূলধন বাজার এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। স্থিতিশীল বাজার, ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং ডিজিটাল ও টেকসই অর্থায়নকে গ্রহণের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির পরবর্তী প্রবৃদ্ধির ধাপ উন্মোচন করতে পারি। এই আলোচনাটি আয়োজন করতে পেরে এবং নিয়ন্ত্রক সংস্থা ও ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত। আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে মূল্যবান মতামত প্রদান এবং এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান, মাসুদ খান এবং বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন-সহ সকল বক্তা, প্যানেল সদস্য, ক্লায়েন্ট এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর পক্ষ থেকে ব্যাংকটির সিইও, এনামুল হক, উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস, সাবাহ সালিহীন আজিম, অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্যানেল আলোচনা পরিচালনা করেন। অন্যান্য প্যানেলিস্ট ও বক্তাদের মধ্যে ছিলেন সিটি ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন; ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ডিএমডি ও হেড অব ট্রেজারি, অফশোর ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মেহেদী জামান; এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর পক্ষ থেকে আশিষ মালিক, হেড, মার্কেটস এফআই সেলস, দক্ষিণ এশিয়া; হিমাংশু ধ্যানি, হেড, এফআই, জিসিএনএ ও হেড, বিবিডি, জিসিএনএ দক্ষিণ এশিয়া, সিআইবি এফআই বিবিডি; এবং নাসরিন রহমান, হেড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, বাংলাদেশ।
বাংলাদেশে ১২০ বছরেরও বেশি সময়ের অবিচ্ছিন্ন উপস্থিতি ও অংশীদারিত্বের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের আর্থিক অগ্রযাত্রার প্রতিটি অধ্যায়ের অংশ হতে পেরে গর্বিত এবং আগামী দিনেও বাংলাদেশের মূলধন বাজারের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183668