গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দেরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুজ্জামানের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় চান্দের হাট বিওপির আওতাধীন এলাকায় লাশ হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার রাতে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের গুলিতে তিনি আহত হন এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন। পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183635