দিনাজপুরের বিরলে রাসায়নিক সার মজুত ব্যবসায়ীর অর্থদন্ড

দিনাজপুরের বিরলে রাসায়নিক সার মজুত ব্যবসায়ীর অর্থদন্ড

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুত করে রাখার দায়ে এক সার ব্যবসায়ী নবাব টেডার্সের স্বত্বাধিকারী মো. মশিউর রহমানকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। এসময় সার মজুতকারী মশিউরের ২টি গোডাউন থেকে উদ্ধার হওয়া ২৫ বস্তা ইউরিয়া, এমওসি ২৫ বস্তা, টিএসপি ৩২ বস্তা এবং ডিএপি ২ বস্তা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন- বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, বিরল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183613