কিডনি রোগে আক্রান্ত লিটন বাঁচতে চায়

কিডনি রোগে আক্রান্ত লিটন বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহাদত হোসেন লিটন (৩৫) বাঁচতে চান। কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লিটন বগুড়া মহানগরের সেউজগাড়ী পালপাড়ার আবদুল বাকি বেপারীর ছেলে। মহাগরের হকার্স মার্কেটে একটি দোকানে কমচারী হিসাবে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। কিডনী রোগে আক্রান্ত হয়ে গত ১ সেপ্টেম্বর ওই হাসপাতালের ৬ তলায় নেফ্রোলোজি ওয়ার্ডে ভর্তি আছেন। চিকিৎসক বলেছেন তার অবস্থা ভালো নয়। তার চিকিৎসা চলছে।

লিটনের বাবা আব্দুল বাকি বেপারী বলেন, তার ছেলের চিকিৎসা ব্যয়বহুল। তাই তার ছেলের চিকিৎসায় সাহায্য প্রয়োজন। তিনি দিন মজুর। তাই তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করতে সম্ভব নয়। লিটনের বাবা সমাজে বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য  কামনা করেন।

সাহায্য পাঠানোর ঠিকানা
মো. সাহাদত হোসেন লিটন
একাউন্ট নম্বর ০২৩০২৫৫৬৩৫০৩১
আইএফআইসি ব্যাংক বগুড়া শাখা
বিকাশ নং ০১৯৩৯১৮১৫৩৮

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183606