রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুলছুম(৫০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত কুলছুম লালমনিরহাট জেলার আদিতমারী গোবধা এলাকার মোগর আলীর মেয়ে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার বরাতি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, কুলছুম মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধারের পর রংপুরের সিআইডি ক্রাইম সিন ইনভেষ্টিগেশন টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183595