‘ভিক্টোরিয়া জলপ্রপাত’

‘ভিক্টোরিয়া জলপ্রপাত’

সবুজ ডেস্ক: ভিক্টোরিয়া জলপ্রপাত, নায়াগ্রার চেয়েও দ্বিগুণ উচ্চতায় দাঁড়িয়ে আছে। এটি পৃথিবীর দ্বিতীয় প্রাকৃতির একটি। বিশ্বখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। যা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাতকে স্থানীয় আফ্রিকান ভাষায় বলে, ‘মোসি ওয়া-টানইয়া’, যার অর্থ বজ্রসহ ধোঁয়া। এর বিশাল জলরাশি জাম্বিয়ার গা বেয়ে গড়িয়ে পড়ে বলেই এর সৌন্দর্য অপার। ১৮৫৫ সালে ডেভিড লিভিংস্টোন নামের বিখ্যাত স্কটিশ পর্যটক সর্বপ্রথম এই জলপ্রপাতটি দেখতে পান। আর তক্ষুণি তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানে এই জলপ্রপাতের নাম দিয়ে দেন ভিক্টোরিয়া জলপ্রপাত। তবে স্থানীয় ‘কলোলো’ আদিবাসীদের ভাষায় এই জলপ্রপাতের নাম ‘মসি-ওয়া-তুনয়া’। এর অর্থ হচ্ছে ‘বজ্র সৃষ্টিকারী ধোঁয়া’।

ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত। উচ্চতায় এটি মাত্র ১০৮ মিটার হলেও চওড়ায় এই জলপ্রপাত প্রায় ১,৭০৮ মিটার বা ৫,৬০৪ ফুট দীর্ঘ। আর পৃথিবীর সবচেয়ে চওড়া এই ভিক্টোরিয়া ফলস থেকে গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮,০০০ ঘনফুট পানি নিচে পড়ছে। সবচেয়ে মজার ব্যাপার এই বিশাল পরিমাণ পানি প্রচন্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় ১০-১২ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। 

পর্যটকরা তো বটেই, যাদের পর্যটন ব্যবসা অনেকটাই ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপর নির্ভরশীল, সেই জিম্বাবুয়ে এমনকি ভিক্টোরিয়া ফলসের আসল ‘মালিক’ হয়েও এর সৌন্দর্য যাদের চোখের আড়ালে, সেই জাম্বিয়াও কৃতজ্ঞ থাকতে পারে ডেভিড লিভিংস্টোন নামের সেই ভদ্রলোকের কাছে। তার আবিষ্কারের পর থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে ভিক্টোরিয়া জলপ্রপাতের রূপমাধুর্যের কথা। আজ তো সারা বিশ্বেরই অন্যতম দর্শনীয় স্থান এটি। 

ভিক্টোরিয়ার জলপ্রপাত আরও একটি কারণে বেশি গুরুত্বপূর্ণ। এ এলাকা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং অন্যান্য যে কোনো জলপ্রপাতের চেয়ে এখানে অনেক বেশি বন্যপ্রাণী দেখা যায় খুব সহজেই। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। তা ছাড়া এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই জলপ্রপাত আফ্রিকা মহাদেশের জাম্বিয়া ও জিম্বাবুয়ে এ দুই দেশের সীমান্তে অবস্থিত। উভয় দেশের স্ব স্ব ন্যাশনাল পার্ক এ জলপ্রপাতের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। প্রতি বছর অসংখ্য পর্যটক প্রকৃতির সান্নিধ্যে কাটাতে এখানে ছুটে আসেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183566