ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ী নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওসি আরও বলেন, রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183565