এইচএসসি পাসেই রাজধানীর পাঁচতারকা হোটেলে চাকরির সুযোগ

এইচএসসি পাসেই রাজধানীর পাঁচতারকা হোটেলে চাকরির সুযোগ

রাজধানীর পাঁচতারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হোটেলটি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও

পদের নাম: ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা- উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ (পঁয়ত্রিশ) বছর

বেতন: আলোচনাসাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি ও আবেদন করতে দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183548