কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ড্রেনে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড় সরিয়ে নবজাতকের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অকাল গর্ভপাতের ঘটনা। নবজাতকটি আড়াই থেকে ৩ মাসের হতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183474