বগুড়ার ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর
ধুনট (বগুড়া) প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় মাদ্রাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । জামায়াতের আমিরের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ শহিদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহিদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183466