‘বিটিভি’র ‘দ্য মিউজিক লিজেণ্ডস’-এ গাইলেন সাব্বির-স্মরণ
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের প্রাত কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে টেলিভিশনের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘দ্যা মিউজিক লিজেণ্ডস’-এ সঙ্গীত পরিবেশন করেছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান ও স্মরণ। সাব্বির জামান ক্লোজআপ ওয়অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এ অংশগ্রহনের মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু করেন।
অন্যদিকে স্মরন চ্যানেল আই সেরাকন্ঠ’র মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু করেন। দু’দিন আগেই সাব্বির স্মরণ রেকর্ডিং-এ অংশ নেন। অনুষ্ঠানের সবগুলো গানই আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা গান। সাব্বির ও স্মরণ দ্বৈত কন্ঠে গেয়েছেন যে প্রেম স্বর্গ থেকে এসে, অনেক সাধনার পরে আমি, আমার বুকের মধ্যে খানে, তুমি মোর জীবনের ভাবনা’ গানগুলো। সাব্বির জামান এককভাবে গেয়েছেন পরেনা চোখের পলক, আমার সারাদেহ খেয়োগা মাটি। স্মরণ এককভাবে গেয়েছেন আমি জায়গা কিনবো কিনবো বলে ও তুমি আমার এমনই একজন গানগুলো। অনুষ্ঠানে ফোয়াদ নাসের বাবু ছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোহনা।
সাব্বির জামান বলেন,‘ অনুষ্ঠানের নামটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। গানে গানে বুলবুল স্যারকে শ্রদ্ধা জানাতে পারছি এটা অনেক বড় বিষয়। তাছাড়া এই আয়োজনে গান সিলেকশনও খুউব চমৎকার। সঙ্গীতপ্রেমীদের ভীষণ প্রিয গানগুলোই আমরা গেযেছি। কখনো দ্বৈত কন্ঠে কখনো এককভাবে। আর স্মরণতো খুউব ভালো গান গায়। তার কন্ঠটা এতো মিষ্টি যদি যথাযথভাবে তার কন্ঠটা কাজে লাগানো যেত হয়তো তার কন্ঠেও কিছু ভালো গান পেতো এই দেশের সঙ্গীতাঙ্গন। প্লে-ব্যাকের জন্যতো পারফেক্ট কন্ঠ বলেই মনে হয় আমার। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে এমন একটি আয়োজনে গাইবার সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু ভাইকে আমাদের শতভাগ সহযোগিতা করার জন্য।’
স্মরণ বলেন,‘ আমাদওে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব ছিলেন শ্রদ্ধেয় বুলবুল স্যার। তিনি যদিও আমাদের মাঝে নেই। তারপরও তিনি আছেন তার সুর দিয়ে তার সৃষ্টি দিয়ে। সবকিছু মিলিয়ে এই আয়োজনটি খুউব সুন্দর হয়েছে। চেষ্টা করেছি গানগুলো ঠিকঠাক মতো গাইতে। জানিনা কেমন লাগবে শ্রোতাদের। আমি ধন্যবাদ জানাতে চাই সাব্বির ভাইকে এ কারণেই যে তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দেন।’ অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183455