২২টি মাদকদ্রব্য অপরাধ ট্রাইব্যুনালে বিচারকের অতিরিক্ত দায়িত্ব প্রদান
কোর্ট রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নুন্যতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের মামলার দ্রুত বিচার নিস্পত্তির লক্ষ্যে-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল গঠন করা হয়েছে। দায়িত্ব প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিচারাধীন মামলাসমূহ দ্রুত বিচার নিস্পত্তির জন্য নবগঠিত এই ২২টি মাদকদ্রব্য টাইব্যুনালের মধ্যে ঢাকা জেলার মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের জন্য দায়িত্বপ্রাপ্ত আদালত হলো-অতিরিক্ত দায়রা আদালত-৩ ঢাকা, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ঢাকা মহানগর-১ এর জন্য দায়িত্বপ্রাপ্ত ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা আদালত-৫, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ঢাকা মহানগর-২ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৬, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ঢাকা মহানগর-৩ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৭, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ঢাকা মহানগর-৪ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৮, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল নারায়ণগঞ্জ-১ এর দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা আদালত-৩, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল নারায়ণগঞ্জ-২ এর দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা আদালত-৪, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল চট্টগ্রাম এর জন্য দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের অতিরিক্ত দায়রা আদালত-৫, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল চট্টগ্রাম মহানগর-১ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়রা আদালত-২, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল চট্টগ্রাম মহানগর-২ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৩, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল চট্টগ্রাম মহানগর-৩ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৪, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল কক্সবাজার-১ এর দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের অতিরিক্ত দায়রা আদালত-৩, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল কক্সবাজার-২ এর দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের অতিরিক্ত দায়রা আদালত-৪, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল কক্সবাজার-৩ এর দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের অতিরিক্ত দায়রা আদালত-৫, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল কুমিল্লা-১ এর দায়িত্বপ্রাপ্ত কুমিল্লার অতিরিক্ত দায়রা আদালত-৩, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল কুমিল্লা-২ এর দায়িত্বপ্রাপ্ত কুমিল্লার অতিরিক্ত দায়রা আদালত-৪, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল ব্রাহ্মণবাড়িয়ার জন্য ব্রাহ্মবাড়িয়ার অতিরিক্ত দায়রা আদালত-৩, রাজশাহী মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনালের জন্য দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত দায়রা আদালত-রাজশাহী, রাজশাহীর, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল রাজশাহী মহানগর এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানগর দায়র-২ রাজশাহী, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল বগুড়া এর দায়িত্বপ্রাপ্ত বগুড়ার অতিরিক্ত দায়রা আদালত-৩, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল দিনাজপুর এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ দিনাজপুর এবং মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনাল যশোর এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত দায়রা আদালত-৩ যশোর।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন অন্যুন ৫ (পাঁচ) বছর বা ততোধিক (অধিক) শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত হতে নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনালসমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক স্থানান্তরিত হবে এবং কোনো মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায হতে উক্ত মামলার বিচারকার্য পরিচালিত হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৪ এর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান কর্তৃক গত ৩ সেপ্টেম্বর গেজেটে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়। ৬ সেপ্টেম্বর অপর প্রজ্ঞাপনের (যা ৭ সেপ্টেম্বর উপসচিব প্রশাসন-১ স্বাক্ষরিত) মাধ্যমে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183445