পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার ৩ আসামি গ্রেফতারসহ টাকা উদ্ধার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ(৫৫) হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতারসহ লুটকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম(৪০), দুলালের ছেলে মনসুর(৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লা(২৯)। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে আসামি সেলিমের স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে লুটকৃত টাকা উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝগ্রাম গুচ্ছগ্রাম থেকে সেলিম ও মনসুরকে গ্রেফতার করা হয়। উক্ত আসামিদেরকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে আসামি সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হয়েছে।
এসময় ওই গ্রামের আকাশ নামের যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে(৫৫) গত সোমবার রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যাসহ টাকা লুট করে লাশ পুকুরে ফেলে যায়। গত মঙ্গলবার সকালে উক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183426