বগুড়া সিটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি গঠন
বগুড়ায় বগুড়া সিটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের নবাববাড়ী রোডে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জুয়েল রানা।সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. তিতুমীর রহমান। তিনি নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান এবং বগুড়া সিটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর ক্লাসিক্যাল নৃত্যের প্রশিক্ষক।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংস্কৃতিক চর্চার প্রসার, নতুন শিল্পীদের সম্পৃক্তকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. সাহাদত হোসেনকে প্রধান উপদেষ্টা এবং মো. আবু আশা সিদ্দিকী রাকিব ও মো. লতিফুল বারী (রতন)কে সহকারী উপদেষ্টা করা হয়েছে। মো. জুয়েল রানাকে সভাপতি, মো. রেজোয়ান শেখকে সহসভাপতি এবং মো. তিতুমীর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মো. শাকি ইমাম মিংকুকে সাংগঠনিক সম্পাদক, মো. মুহিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মিন্টুকে সাংগঠনিক সম্পাদক, দেলোয়ার হোসেন দোলাকে প্রচার সম্পাদক, মো. আলিককে সাংস্কৃতিক সম্পাদক, মো. সবুজকে অর্থ সম্পাদক, সোহাগকে দপ্তর সম্পাদক এবং মোছা. পুতুল আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. ফরিদ উদ্দীন, মো. রাইসুল ইসলাম (রাসেল), মোছা. রূপা আক্তার, মো. মোছাদ্দেক হোসেন মুন্না, মো. তৌফিক আহম্মেদ সাগর ও মোছা. রুনা আক্তার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183366