বগুড়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড

বগুড়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫ মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকা তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের ওই দুটি এলাকায় ডিএনসির সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে কারাদন্ড দেন।

ধৃত আসামিদেরকে পৃথক ভাবে ৬ মাস থেকে একমাস পর্যন্ত করে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়। এরপর তাদেরকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়। কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলো,সোনাতলার চমরগোচা এলাকার সোনা চন্দ্র দাস (২৪), জয়পুরহাটের জানিয়ার বাগান এলাকার হৃদয় (১৮), শাজাহানপুরের বয়রাদিঘীর রনি (২২), সারিয়াকান্দির কড়িতলার জিহাদ (২৯) ও বগুড়া সদরের ইসলামপুর গ্রামের হাসান (৩০)।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183337