বগুড়ার শাজাহানপুরে আগাম প্রচারণায় ব্যস্ত অর্ধশত চেয়ারম্যান প্রার্থী
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় যতই স্পষ্ট হচ্ছে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আগাম নির্বাচনী প্রচারণা নিয়ে ততটাই ব্যস্ত হয়ে পড়ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। জানা গেছে, শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে অর্ধশত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাদের পদচারণায় নড়েচড়ে বসেছেন ভোটাররাও। পছন্দের প্রার্থীকে বাছাই করতে ভোটারদের মাঝে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না, নির্বাচন কমিশন থেকে এমন বার্তা দেওয়া হলেও বিএনপি এবং জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কারা হবেন তা নিয়ে রাজনৈতিকদলের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে চলছে নানা রকম হিসাব নিকাশ। কয়েক মাস আগেই শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অপরদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কারা হবেন তা চূড়ান্ত করা না হলেও তৃণমূল নেতৃবৃন্দকে ঢাকায় ডেকে প্রার্থী বাছাইয়ের রূপরেখা সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক প্রচারণা, চা দোকানের আড্ডা, রাস্তার পাশে টানানো বিলবোর্ড, খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে ধারণা পাচ্ছেন সাধারণ ভোটারগণ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন--
আশেকপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আনোয়ারুজ্জামান, বিএনপির সমর্থন প্রত্যাশী ইদ্রিস আলী সাকিদার, আজাদুর রহমান আজদ, আতিকুজ্জামান সজিব এবং সোহেল হোসেন।
খরনা ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন দুদু, বিএনপির সমর্থন প্রত্যাশী আলী হায়দার তোতা, আব্দুল হাই সিদ্দিকী রনি এবং ফজলুল হক উজ্জল।
গোহাইল ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুস সালাম, বিএনপির সমর্থন প্রত্যাশী আব্দুল মান্নান এবং মিজানুর রহমান মতিন কাজী।
আড়িয়া ইউনিয়নে জামায়ত সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুর রহমান, বিএনপির সমর্থন প্রত্যাশী বাদশা আলম, আতিকুর রহমান, সাজ্জাদ হোসেন, মহসিন আলী, এড. গোলাম মোস্তফা মজনু, বাগবুল ইসলাম নাইম এবং বেলাল হোসেন তাজুল।
আমরুল ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী আশরাফুল মান্নান সামাউন, বিএনপির সমর্থন প্রত্যাশী আবু সাহিন সানি, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আইয়ুব ছোটন, মাসুদুজ্জামান, খোরশেদ আলম বিপুল এবং হাবিবুর রশীদ।
চোপীনগর ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আ.ন.ম ইয়াহইয়া, বিএনপির সমর্থন প্রত্যাশী মোজাফ্ফর রহমান, এমরান হোসেন এবং ইলিয়াস মন্ডল।
খোট্টাপাড়া ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা সাইদুল ইসলাম, বিএনপির সমর্থন প্রত্যাশী শফিকুল ইসলাম, মতিয়ার রহমান, আবুল বাশার এবং এড. মেহেদী মাহমুদ লেমন।
মাঝিড়া ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুস সালাম, বিএনপির সমর্থন প্রত্যাশী রেজাউল করিম রেজা এবং জব্বার হোসেন।
মাদলা ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা গাজীউর রহমান, বিএনপির সমর্থন প্রত্যাশী আতিকুর রহমান, মোশারফ হোসেন, শামীমুল ইসলাম সবুজ, মিজানুর রহমান শামীম, জাহিদুল ইসলাম বকুল, নজরুল ইসলাম মন্ডল এবং আব্দুল আউয়াল।
উল্লেখ্য, ফেসবুক, রাস্তার পাশে বিলবোর্ড টানানো এবং খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর নিজ ইউনিয়নের প্রয়াত সকল চেয়ারম্যানের কবর ও আস্তান শরীফ মাজার জিয়ারতের মধ্য দিয়ে আশেকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির সমর্থন প্রত্যাশী সোহেল মেম্বার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183324