বেকারিতে উৎপাদিত সকল পণ্যের মূল্য বৃদ্ধি

বেকারিতে উৎপাদিত সকল পণ্যের মূল্য বৃদ্ধি

দিনাজপুর জেলা প্রতিনিধি : এবার বেকারিতে পাউরুটি, বিস্কুট, কেক, বাটার বণ, চানাচুর, টোস্টসহ উৎপাদিত সকল পণ্যের মূল্য ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ সাইফুল্লাহ জানান, বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়াতে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সাথে মূল্য সমন্বয়  করে ২০ শতাংশ মূল্যের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আটা, ময়দা, তেল, ডালডা, পামওয়েল, চিনিসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেকারিগুলোতে উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধি ছাড়া উপায় নেই। বেকারি সমিতির এই সিদ্ধান্তের ফলে ২০ টাকার পেটিস ২৫ টাকা, ৮০ টাকার পাউরুটি ৯০ টাকাসহ প্রতিটি পণ্যের মূল্য ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183322