জিয়া সাইবার ফোর্স বগুড়া মহানগরের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব নিলেন উৎসব ও অপু
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) বগুড়া মহানগরের আংশিক পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই নতুন কমিটিতে রাকিবুজ্জামান উৎসবকে সভাপতি এবং নিছারুল ইসলাম অপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাংগঠনিক কাঠামো সুসংগঠিত ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঘোষিত এ কমিটিতে স্থান পাওয়া অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন:
সিনিয়র সহ-সভাপতি: শাহরিয়ার কোরাইশী রিয়াদ
সহ-সভাপতি: মনিরুর রহমান শামিম ও শাহনেওয়াজ আরেফিন
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: শোভন আহমেদ
যুগ্ম-সাধারণ সম্পাদক: রিজভী হাসান ও তারেক রহমান
সাংগঠনিক সম্পাদক: জাকিরুল ইসলাম
সহ-সাংগঠনিক সম্পাদক: সিয়াম শেখ
দপ্তর সম্পাদক: হাসান জামিল
সহ-দপ্তর: জোহায়ের
কোষাধ্যক্ষ: মেজবা-উল হাসান
সহ-কোষাধ্যক্ষ: মোবাশ্বির রহমান
প্রচার সম্পাদক: রাকিবুল ইসলাম
সহ-প্রচার: বদিউজ্জামান রকি
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আতিউর রহমান সোহান
সহ-তথ্য ও প্রযুক্তি: আবু তাহের
ক্রীড়া সম্পাদক: জিয়াউল ইসলাম
সাংস্কৃতিক সম্পাদক: শামিল রহমান
ছাত্র বিষয়ক সম্পাদক: মোস্তাক শাহরিয়ার
বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কমিটি অনুমোদন উপলক্ষে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব সংগঠনটির পক্ষ থেকে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। নেতৃবৃন্দ জানান, অর্পিত দায়িত্ব পালনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং বগুড়া মহানগরে সংগঠনের ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গতিশীল ভূমিকা রাখবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183313