বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানান, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি কালাইকুড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজাহান আলী ও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি তালোড়া বাজারের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে মিজানুর রহমান শেখকে গ্রেফতার করেছেন।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183305