কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ মাদকসেবী আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ মাদকসেবী আটক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় পৌরসভার উত্তর বালাশিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোলাম মওলা(২৮), ওমর ফারুক(২৬), আরিফুল ইসলাম(১৮) ও নুরনবী(২৫)।

তাদের প্রত্যেকর বাড়ি উত্তর বালাশিপাড়া এলাকায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ(ওসি) এনামুল হক প্রধান জানান, আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183300