নৌবাহিনীর ডকইয়ার্ডে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩৫টি পদে ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি ছাড়াই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এক নজরে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬







আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অফলাইনে
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক/দৈনিকভিত্তিক
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ
- কর্মস্থল: নারায়ণগঞ্জ
- বয়স: ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ২১ - ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ। আবেদনপত্র সরসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183289