যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার

যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ০৫ ডলার। গত সপ্তাহে যা ছিলো ৫ দশমিক ৮৫ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ৭০ ডলার।

ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও সরবরাহের খরচও বাড়ছে। পণ্যবাহী ট্রাক ও ডেলিভারি যোগাযোগের বড় অংশ ডিজেলনির্ভর হওয়ায় ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান বাড়তি খরচ অনলাইন অর্ডার ও ডাকযোগে পাঠানো পণ্যের ওপর ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে।

দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মুদি বাজারে। মাংস ও শাকসবজির মতো দ্রুত পচনশীল পণ্য পরিবহন ও ঘন ঘন মজুত করতে হয়। এ ছাড়া এসব পণ্য উৎপাদনেও ডিজেলচালিত কৃষিযন্ত্র ব্যবহৃত হয়। ফলে ডিজেলের উচ্চমূল্য এসব পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183284