সিডনিতে একই মঞ্চে জেমস-রূপম
বিনোদন ডেস্ক : সিডনির মাটিতে দুই বাংলার রক সংগীতের দুই পরিচিত মুখের দেখা হতেই তৈরি হয়েছে অন্যরকম এক আবহ। নগরবাউল জেমসের সঙ্গে সাক্ষাতের পর নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। জেমসকে ‘গুরু’ সম্বোধন করে এবার একই মঞ্চে গান করার অপেক্ষায় রয়েছেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন জেমস ও রূপম ইসলাম। সেখানে পৌঁছেই জেমসের সঙ্গে দেখা করেন রূপম। সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজের মুগ্ধতা ও শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183283