জেনেভা ক্যাম্পে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ সাব্বির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি, বাসা নম্বর-৫১৬-এর তৃতীয় তলার একটি শোবার ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসি পেট্রোল জিয়াউল হক শাহ ও পরিদর্শক (অপারেশন) মো. মফিজ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তার হেফাজত থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সাব্বির হোসেন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি এলাকার বাসিন্দা।

তার বাবার নাম গুড্ডু ওরফে কদম রসূল এবং মায়ের নাম সালমা বেগম।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183268