সব ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের সেনাবাহিনী: কমান্ডার
আন্তর্জাতিক ডেস্ক : শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী।
কাজভিনে ইরানের ১৬তম সাঁজোয়া ডিভিশনের যুদ্ধ প্রস্তুতি ও সামরিক সক্ষমতা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
সীমান্তে সক্রিয় সেনা উপস্থিতি
আলী জাহানশাহী বলেন, ইরানের স্থলবাহিনীর ইউনিটগুলো দেশের সীমান্তে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত।
তিনি বলেন, ইরানের সীমান্ত ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে স্থলবাহিনীর সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অবস্থান করছেন।
সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের স্থলবাহিনীর সদস্যদের কার্যক্রমের কথাও তুলে ধরেন এই কমান্ডার।
তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের হামলার মধ্যেও স্থলবাহিনীর সদস্যরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত অবস্থানে পৌঁছে দায়িত্ব পালন করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, সেনা, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের বড় ধরনের এই স্থানান্তরের সময় শত্রুপক্ষ ড্রোন, যুদ্ধবিমান, গোয়েন্দা স্যাটেলাইটসহ বিভিন্ন নজরদারি প্রযুক্তির মাধ্যমে ইরানের সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183262