বগুড়ার দুপচাঁচিয়ায় ৫শ’ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জয়পুরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গত বুধবার সন্ধ্যায় ৫শ’ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী মোহন খাঁকে (২৪) গ্রেফতার করেছে।
জানা গেছে, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে উপজেলার সদরের ২নং ওয়ার্ডের জয়পুরপাড়ার আব্দুল মান্নান খাঁর ছেলে মোহন খাঁর বাড়িতে অভিযান চালালোন হয়। এসময় তার নিজ শয়নকক্ষের ওয়ালে আটকানো টিভির পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই দিন রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিদর্শক সামসুল আলম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়ে জানান, গ্রেফতারকৃত মোহন খাঁকে বৃহস্পতিবার বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183217