৪৭ বছর বয়সে ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

৪৭ বছর বয়সে ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ৪৭ বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ছন্দে ছুটছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি লেগস্পিনার ইমরান তাহির। বয়সকে যেন নিছক সংখ্যা বানিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গড়েছেন অনন্য বিশ্বরেকর্ড।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন। আর এর মাধ্যমে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ৪৭ বছর ১৬৬ দিনে ফাইফার নিয়েছেন ইমরান তাহির।

মজার ব্যাপার হলো এই তালিকার শীর্ষ পাঁচজনের নামের মধ্যে তিনবারই রয়েছেন তার নাম। তালিকায় প্রথম, তৃতীয় এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন তিনি।

দুই নম্বরে আছেন কুক আইল্যান্ডের ক্রিকেটার তোমাকানুতে রিতায়া। ৪৬ বছর ২৯৯ দিনে ফাইফার নিয়েছিলেন তিনি। চার নম্বরে আছেন বুলগেরিয়ান ক্রিকেটার প্রকাশ মিশ্রা। ৪৪ বছর ৩২৩ দিনে ফাইফার নেন তিনি।

তাহিরের কীর্তি অবিশ্বাস্য আরেকটি দিক থেকে। ৬ বার ৫ উইকেটের সবকটি নিয়েছেন তিনি বয়স ৩৭ পেরিয়ে!

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183201